মাসিক ১০০০ টাকা চাঁদার ভিত্তিতে প্রাথমিকভাবে একটি বৃহৎ তহবিল প্রতিষ্ঠা করা হবে। এবং এর মেয়াদকাল হবে প্রথমে পাঁচ বছর। পরে সকল সদস্যের মতামতের ভিত্তিতে মেয়াদ দশ বছরও করা হতে পারে। এটি সমিতির পরিচালনা পরিষদ দ্বারাই পরিচালিত হবে।
প্রকল্পের তহবিল একটি ব্যাংক একাউন্টে রক্ষিত থাকবে। এবং উক্ত একাউন্ট কার্যকরি কমিটির তিন সদস্য দ্বারা পরিচালিত হবে।
প্রতি বছর একটি করে সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় তহবিলের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এবং উক্ত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত তহবিলের ভবিষ্যত কী হবে তা আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। তবে শেয়ারহোল্ডার বা ফাউণ্ডেশন সদস্য, কাউকেই ব্যক্তিগতভাবে ঋণ দেয়া হবে না।
এই প্রকল্পের শেয়ারের পরিমাণ হবে ৫০টি। প্রতি শেয়ারের ভর্তি ফরমের ক্রয়মূল্য হবে ১০০ টাকা। যা আবদুল খালেক ফাউণ্ডেশনের সকল সদস্য এক বা একাধিক ক্রয় করতে পারবেন।
তৃতীয় কোন পক্ষের কাছে শেয়ার বিক্রয় করা যাবে না। যদি কোন সদস্য তার ক্রয়কৃত শেয়ার প্রত্যাহার করতে চান তা প্রকল্প পরিচালনা কমিটির কাছে করতে হবে। এক্ষেত্রে ৫ বছরের পূর্বে হলে কোন বাড়তি সুবিধা পাবেন না। ৫ বছরের পরে হলে বাৎসরিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রদেয় নির্ধারণ করা হবে।
শেয়ার হোল্ডারদের প্রতি মাসের ফি ঐ মাসের মধ্যেই জমা দিতে হবে। ব্যর্থ হলে ১০০ টাকা জরিমানা দিয়ে পরবর্তী মাসে পরিশোধ করতে পারবেন। বকেয়া দীর্ঘমেয়াদী হলে সে ব্যাপারে বাৎসরিক সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহিত হবে। তবে বকেয়া বা জরিমানায় কোন প্রকার ছাড় পাওয়া যাবে না।
৫ বা ১০ বছর পর তহবিল কী কাজে ব্যবহৃত হবে তা বাৎসরিক সাধারণ সভায় সদস্যগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে।