গঠনতন্ত্র

জনাব আবদুল খালেক বেপারী সাহেবের পুত্র-কন্যা, নাতি-নাতনী থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্ম সকলেই জন্মসূত্রেই এই ফাউন্ডেশনের সাধারণ সদস্য থাকবেন। তবে জনাব আবদুল খালেক বেপারী সাহেবের আত্মীয়-স্বজনরাও ফাউণ্ডেশনের সদস্য হতে পারবেন।

আবদুল খালেক ফাউণ্ডেশনটি হবে অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। সদস্যদের কল্যাণার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা যেতে পারে। যেমন আবাসন প্রকল্প, চিকিৎসা প্রকল্প, শিক্ষা প্রকল্প ইত্যাদি। তবে সদস্যদের সাধ্যের কথা মাথায় রেখে আগাতে হবে। যেমন মাসিক ফি’র আকার ছোট রাখা। একসাথে একাধীক প্রকল্প এড়িয়ে চলা, ইত্যাদি।

কোন প্রকল্পেই সাধারণ সদস্যদের অংশগ্রহণ বাধ্যতামূক নয়। প্রকল্প সম্পর্কে ভালোভাবে জেনে-বুঝে স্ব-ইচ্ছার ভিত্তিতে অংশগ্রহণ করতে পারবেন, আবার নাও পারবেন।

আবদুল খালেক ফাউণ্ডেশন পরিচালিত হবে প্রতি ৫ বছর পরপর ভোটের মাধ্যমে নির্বাচিত ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি দ্বারা। বিভিন্ন সময়ে গৃহীত বিভিন্ন প্রকল্প ফাউণ্ডেশনের কমিটি দ্বারা পরিচালিত হবে।